জামালুদ্দিন আল-গজনবি
জামালুদ্দিন আল-গজনবি جمال الدين الغَزْنَوي | |
|---|---|
| উপাধি | আল-তাজ আল হানাফি |
| ব্যক্তিগত তথ্য | |
| মৃত্যু | ৫৯৩ হি. = ১১৯৬-৯৭ খ্রি. |
| ধর্ম | ইসলাম |
| যুগ | ইসলামি স্বর্ণযুগ |
| অঞ্চল | গজনি, |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
| প্রধান আগ্রহ | আকিদা, কালাম (ইসলামি ধর্মতত্ত্ব), ফিকহ, উসুলে ফিকহ |
| উল্লেখযোগ্য কাজ |
|
| মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
জামালুদ্দিন আল-গজনবি ( আরবি: جمال الدين الغَزْنَوي) ছিলেন একজন সুন্নি হানাফি আইনজ্ঞ, ধর্মতত্ত্ববিদ এবং মাতুরিদি ধারার কালামি পণ্ডিত। [১] [২] [৩]
নাম ও বংশপরিচয়
[সম্পাদনা]তার পূর্ণ নাম হলো: আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ ইবনে সাঈদ ইবনে নুহ আল-কাবিসি। তিনি আল-গজনবি উপাধিতে সর্বাধিক পরিচিত ছিলেন, যা আফগানিস্তানের ঐতিহাসিক নগরী গজনির সাথে সম্পর্কিত হওয়াকে নির্দেশ করে। কারণ তাঁর পরিবার ও পূর্বপুরুষদের উৎস গজনির সঙ্গে সম্পৃক্ত ছিল।[৪]
জীবনী
[সম্পাদনা]তাঁর জন্ম তারিখ সম্পর্কে জীবনীগ্রন্থসমূহে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। এমনকি তাঁর পারিবারিক পটভূমি সম্পর্কেও নির্ভরযোগ্য বিবরণ খুব কমই উল্লেখিত হয়েছে। শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ সম্পর্কেও ঐতিহাসিক সূত্রগুলোতে কিছু উল্লিখিত হয়নি। ধারণা করা হয়, সে সময় হালাব (বর্তমান সিরিয়ার আলেপ্পো) নগরীতে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল, তার ফলে তাঁর জীবন ও কর্মসংক্রান্ত বহু নথি ও দলিল ধ্বংস হয়ে যায়। এতটুকু জানা যায় যে, তিনি কিছু সময়ের জন্য আলেপ্পো শহরে বসবাস করেন এবং সেখানে মাদরাসায়ে নুরিয়াতে একজন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।[৫]
শিক্ষকবৃন্দ
[সম্পাদনা]তিনি একাধিক বিশিষ্ট আলেমের নিকট ইসলামি আইনশাস্ত্র অধ্যয়ন করেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন: আহমদ ইবন ইউসুফ আল-হুসাইনি আল-আলাভি ও আলাউদ্দীন আবু বকর ইবনে মাসউদ আল-কাসানি ( মৃত্যু ৫৮৭ হিজরি)। তিনি হানাফি মাজহাবের প্রখ্যাত ফকিহ ও উসুলবিদ ছিলেন এবং আলেপ্পোতে বসবাস করতেন। তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বাদায়েউস সানায়ে ফি তারতিবিশ শরায়ে ও আস-সুলতানুল মুবিন ফি উসুলিদ্দীন। ইমাম আল-কাসানির নিকট অধ্যয়নের ফলে তিনি হানাফি ফিকহে দৃঢ় ভিত্তি লাভ করেন।
শিষ্যবৃন্দ
[সম্পাদনা]তাঁর শিষ্যদের সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় না। তবে তাঁর একজন বিশিষ্ট শিষ্যের নাম উল্লেখ পাওয়া যায়। তিনি হলেন: আহমদ ইবনে ইউসুফ ইবনে আলি ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আবু নাসর। কিছু সূত্রে তিনি আবুল আব্বাস ইমাদুদ্দিন আল-হাসানি নামেও পরিচিত। তিনি আনুমানিক ৫৬০ এর দশকে তিনি আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। তিনি আল-গজনবির নিকট ফিকহ শিক্ষা লাভ করেন এবং এর পাশাপাশি তিনি আবু হাশিম আবদুল মুত্তালিব ইবনুল ফযল আল-হাশিমি নামক এক হানাফি মুহাদ্দিসের নিকট হাদিস শ্রবণ করেন। ৬৪০ হিজরিতে তাতাররা যখন শামের দিকে অগ্রসর হতে থাকে, তখন তিনি মিশরে হিজরত করেন এবং সেখানেই হাদিস বর্ণনা করতে থাকেন। পরে তিনি আবার আলেপ্পোতে প্রত্যাবর্তন করেন এবং সেখানেই জীবনযাপন করতে থাকেন। তিনি ৬৪৮ হিজরিতে সেখানেই মৃত্যুবরণ করেন।[১]
মাজহাব
[সম্পাদনা]আল-গজনবি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তাঁর এ বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয় তার গ্রন্থ “মুকাদ্দিমাতুল গজনবিতে”, যেখানে তিনি বলেন: “প্রথম অধ্যায়— এতে জ্ঞান অর্জনের আলোচনা রয়েছে। এতে চারটি পরিচ্ছেদ আছে: (ক) ইমাম আবু হানিফার গুণাবলি সম্পর্কে..."। এই বক্তব্য থেকেই বোঝা যায় যে, তিনি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন।
অধিকাংশ হানাফি আলেমের মতোই আল-গজনবি আকিদা বা বিশ্বাসগতভাবে মাতুরিদি ধারার অনুগামী ছিলেন। তার আকীদা-সংক্রান্ত দৃষ্টিভঙ্গি তার “উসুলুদ্দীন” গ্রন্থে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ গ্রন্থে তিনি যেসব তাত্ত্বিক ও কালাম সম্পর্কিত মতামত ব্যক্ত করেছেন, তা থেকে বোঝা যায় যে, তিনি মাতুরিদি বিশ্বাসপন্থী ছিলেন।[৬]
রচনাবলি
[সম্পাদনা]তার বর্তমান মুদ্রিত রচনাগুলোর মধ্যে রয়েছে:[৭]
- কিতাব উসুলুদ্দিন (ইসলামি ধর্মতত্ত্ব)
- আল-হাওয়ি আল-কুদসি ফি ফুরু’ আল-ফিকহ আল-হানাফি, যা জেরুসালেমে (আল-কুদস) রচিত হয়।
- এছাড়াও আরো কয়েকটি রচনা[৮]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ৫৯৩ হিজরি সালে (১১৯৬/১১৯৭ খ্রিস্টাব্দ) সিরিয়ার আলেপ্পো শহরে মৃত্যুবরণ করেন।[৯] মৃত্যুর পর তাঁকে নবি ইবরাহিমের কবর হিসেবে প্রসিদ্ধ সমাধির নিকটে সমাহিত করা হয়। ইতিহাসবিদ ইবনুল আদিম তাঁর বিখ্যাত গ্রন্থ বুগইয়াত আল-তালাব ফি তারিখ হালাবে এই তথ্য উল্লেখ করেছেন।[১০][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Al-Hawi al-Qudsi fi Furu' al-Fiqh al-Hanafi by Jamal al-Din al-Ghaznawi"। Looh Press। ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Kitab Usul al-Din by Jamal al-Din al-Ghaznawi"। Islam786books।
- ↑ "80 Books on Sunni Creed according to the Hanafi Madhhab"। Darul Tahqiq।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ هدية العارفين। পৃ. ১/৪৬।
- ↑ "الموسوعة الشاملة - بغية الطلب في تاريخ حلب"। islamport.com (আরবি ভাষায়)। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "Kitab Usul al-Din by Jamal al-Din al-Ghaznawi"। Islam786books.com।
- ↑ "Kitab Usul al-Din : Arabic - £12.95 : Madani Bookstore, Your Source for Sunni Islamic Literature"। islam786books.com। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "al-Hawi al-Qudsi fi Furu' al-Fiqh al-Hanafi 2 VOLUMES (الحَاوِي القُدْسِي فِي فُرُوعِ الفِقْهِ الحَنَفِّي) by Imam al-Qadi Jamal al-Din al-Ghaznawi, Looh Press; Islamic & African Studies"। www.loohpress.com (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Al-'Alam by al-Zirikli"। shamela.ws।
- ↑ "Bughyat al-Talab fi Tarikh Halab: The History of Aleppo by Kamal al-Din Ibn al-'Adim"। islamport.com। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।