১৭ জ্বিলহজ্জ
অবয়ব
১৭ জ্বিলহজ্জ হলো ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির দ্বাদশ মাস জ্বিলহজ্জের সপ্তদশ দিন। এই দিনটি চান্দ্র হিজরি সালের ৩৪২তম দিন, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ না করে। যদি রমজান ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি ৩৪৩তম দিন হয়। আর যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি, শাবান ও রমজান এই পাঁচ মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ৩৪৪তম দিন হয়। হিজরি সনের হিসাব অনুযায়ী, এই দিনের পর বছর শেষ হতে আরো ১২ বা ১৩ দিন বাকি থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৬ হিজরি– মুসলমানরা বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে জেরুজালেম (আল-কুদস) নগরী বিজয় করে।
- ১৩৩২ হিজরি – যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সাইপ্রাস দখল করে এবং উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৩৩৮ হিজরি – প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের জাতীয় কংগ্রেস জাতীয় সনদ ঘোষণা করে। এতে ছয়টি মূল নীতি অন্তর্ভুক্ত ছিল: জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, ইস্তাম্বুলের নিরাপত্তা নিশ্চিত করা, প্রণালী উন্মুক্ত রাখা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও বিদেশিদের বিশেষ সুবিধা বাতিল করা।
- ১৩৪০ হিজরি –
- ব্রিটিশ ম্যান্ডেট কর্তৃপক্ষ ফিলিস্তিনের সংবিধান ঘোষণা করে। এই সংবিধান অনুযায়ী ২২ সদস্যের একটি আইনসভা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৬ জন ইংরেজ, ৪ জন ইহুদি এবং নির্বাচিত ৮ জন মুসলিম, খ্রিস্টান ও ২ জন ইহুদি সদস্য থাকার কথা ছিল। পরিষদের সভাপতি হন ব্রিটিশ হাইকমিশনার। ফিলিস্তিনিরা এই পরিষদের নির্বাচন বর্জন করে।
- বারবার জাহির নামে একটি আইন জারি করা হয়, যার মাধ্যমে বারবার অধ্যুষিত অঞ্চলের প্রশাসন উপনিবেশিক কর্তৃপক্ষের হাতে দেওয়া হয় এবং সেখানে স্থানীয় প্রথা ও রীতিনীতির ভিত্তিতে আদালত গঠন করা হয়। পাশাপাশি ইসলামি শরিয়াভিত্তিক “শরিফি” ফৌজদারি আইনের পরিবর্তে ফরাসি ফৌজদারি আইন কার্যকর করা হয়।
- ১৩৪৬ হিজরি – ইয়েমেনের মুতাওয়াক্কিলি রাজ্য ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনাগুলো ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইয়েমেনের বিভিন্ন শহর ও গ্রামে বোমাবর্ষণ করে।
- ১৩৪৯ হিজরি – আলজেরীয় আলেমরা “আলজেরীয় মুসলিম উলামা সমিতি” নামে একটি শিক্ষা ও ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। এতে আলজেরিয়ার বিশিষ্ট চিন্তাবিদরা অন্তর্ভুক্ত ছিলেন; যেমন: আব্দুল হামিদ ইবন বাদিস, বশির আল-ইব্রাহিমি ও আহমদ তাওফিক আল-মাদানি। সমিতির স্লোগান ছিল: ইসলাম আমাদের ধর্ম, আরবি আমাদের ভাষা ও আলজেরিয়া আমাদের দেশ। সংগঠনের সভাপতি ছিলেন আবদুল হামিদ ইবন বাদিস।
- ১৩৭১ হিজরি – মুহাম্মদ নাজিব মিশরে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংঘটিত অফিসারদের বিপ্লবের পর নতুন সরকার গঠন করেন।
- ১৪০৮ হিজরি –
- রাজা হুসেইন ঘোষণা করেন যে, জর্ডান ও পশ্চিম তীরের মধ্যে যাবতীয় প্রশাসনিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে।
- মালয়েশিয়ার পেনাংয়ের বাটারওয়ার্থে একটি ফেরি টার্মিনাল সেতু ধসে পড়ে। এতে ৩২ জন নিহত এবং ১,৬৭৪ জন আহত হয়।
- ১৪২৪ হিজরি–ফিলিস্তিনে অবৈধভাবে বসতি স্থাপনকারী সংগঠন এলাদ আল-আকসা মসজিদের নিকটবর্তী সিলওয়ান গ্রামে জোরপূর্বক ১৬টি বাড়ি দখল করে। এই দখলের উদ্দেশ্য ছিল মসজিদের আশপাশের এলাকাকে ইহুদিকরণ করা।
- ১৪২৬ হিজরি – রাজনীতিবদি এলেন জনসন সারলিফ লাইবেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি আফ্রিকার কোনো দেশে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত প্রথম নারী হন।
- ১৪৩৬ হিজরি–সিরীয় গৃহযুদ্ধে সিরিয়া সরকারের পক্ষে অংশ নিয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে বিমান হামলা শুরু করে। তবে এই হামলার লক্ষ্যবস্তুর ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
- ১৪৪৬ হিজরি–ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায়। এতে পারমাণবিক শক্তি স্থাপনা, বিজ্ঞানী ও ইরানি বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়। একই দিনের সন্ধ্যায় ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
জন্ম
[সম্পাদনা]- ৩০৩ হিজরি – সাইফুদ্দৌলা আল-হামদানি, আলেপ্পোর হামদানীয় সালাতানাতের প্রতিষ্ঠাতা।
- ১২১৬ হিজরি–জাফর আল-খুরসান, উসমানীয় ইরাকি কবি ও গদ্যকার।
- ১৩৫৫ হিজরি – সামির আল-আসফুরি, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৩৬০ হিজরি – জাবের মুবারক আল-হামদ আল-সাবাহ, কুয়েতের প্রধানমন্ত্রী।
- ১৩৬৩ হিজরি – ইব্রাহিম রুগোভা, কসোভোর প্রথম রাষ্ট্রপতি।[১]
- ১৩৭৪ হিজরি – হুসামুদ্দিন আফানা, ফিলিস্তিনি আলেম ও ফকিহ।
- ১৩৮৬ হিজরি –
- রিহাম সাঈদ, মিশরীয় উপস্থাপক ও অভিনেত্রী।
- হুসাম আল-শাহ, সিরীয় অভিনেতা।
- ১৩৯৩ হিজরি – আহমদ সাঈদ আবদুল গনি, মিশরীয় অভিনেতা।
- ১৪০৩ হিজরি – হিয়া আবদুস সালাম, কুয়েতি অভিনেত্রী ও পরিচালক।
- ১৪০৪ হিজরি – নাশাত আক্রম, ইরাকি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ৭৩৮ হিজরি–ইবনুল-কুবা, মরক্কো-তিউনিসীয় বংশোদ্ভূত ফকিহ, মুফাসসির, ভাষাবিদ, চিকিৎসক ও কবি।
- ৭৪৯ হিজরি – ইবনুল ওয়ারদি, প্রসিদ্ধ ফকিহ, সাহিত্যিক ও কবি।
- ১২৭৭ হিজরি –প্রথম আবদুল মাজিদ, ১০৩তম ইসলামি খলিফা ও ৩১তম উসমানীয় সুলতান।[২]
- ১৩০৫ হিজরি– সালিম তাকলা, লেবানীয়-মিশরীয় সাংবাদিক ও কায়রোভিত্তিক আল-আহরাম পত্রিকার প্রতিষ্ঠাতা।
- ১৪০৩ হিজরি – আহমদ হুসেইন, মিশরীয় রাজনীতিবিদ।
- ১৪০৬ হিজরি – মাহমুদ জালাল বায়ার, তুরস্কের রাষ্ট্রপতি।
- ১৪২৫ হিজরি – রাজকুমারী ফাওজিয়া, মিশরীয় রাজা ফারুক কন্যা।
- ১৪২৯ হিজরি – হাসিব বিন আম্মার, তিউনিসীয় রাজনীতিবিদ।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kosovo leader Ibrahim Rugova dies" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৬।
- ↑ Christine Kinealy (2013), Charity and the Great Hunger in Ireland: The Kindness of Strangers, p. 115।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।"খেলোয়াড়দের জীবনী তথ্য"।