তারকেশ্বর, পশ্চিমবঙ্গ
| তারকেশ্বর | |
|---|---|
| শহর | |
Baba Taraknath Temple of Tarakeshwar | |
| পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৩′ উত্তর ৮৮°০১′ পূর্ব / ২২.৮৯° উত্তর ৮৮.০২° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | হুগলি |
| সরকার | |
| • ধরন | Municipality |
| • শাসক | Tarakeswar Municipality |
| আয়তন[১] | |
| • মোট | ৩.৮৮ বর্গকিমি (১.৫০ বর্গমাইল) |
| উচ্চতা | ১৮ মিটার (৫৯ ফুট) |
| জনসংখ্যা (2011)[২] | |
| • মোট | ৩০,৯৪৭ |
| • জনঘনত্ব | ৮,০০০/বর্গকিমি (২১,০০০/বর্গমাইল) |
| Languages | |
| • Official | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
| Telephone code | ৯১ ৩২১২ |
| আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
| লোকসভা কেন্দ্র | আরামবাগ |
| বিধানসভা কেন্দ্র | তারকেশ্বর |
| ওয়েবসাইট | wb |

তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পুণ্য তীর্থের নাম। এটি উক্ত জেলার চন্দননগর মহকুমার একটি থানাও বটে।[৩] এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারাদেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিবমন্দিরটি এই শহরেই অবস্থিত। এই শহর রাজ্যের রাজধানী কলকাতার থেকে ৫৮ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূগোল
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫৩′ উত্তর ৮৮°০১′ পূর্ব / ২২.৮৯° উত্তর ৮৮.০২° পূর্ব।[৪] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৮ মিটার (৫৯ ফুট)।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে তারকেশ্বর শহরের জনসংখ্যা হল ২৮,১৭৮ জন। এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%। এখানে সাক্ষরতার হার ৭২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৮% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে তারকেশ্বর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।[৫]
অর্থনীতি
[সম্পাদনা]তারকেশ্বর কৃষিতে বেশ উন্নত। এই শহরে একাধিক হিমঘর রয়েছে। আলু ও লঙ্কা এখানকার প্রধান ফসল। [৬]
তারকনাথ মন্দির
[সম্পাদনা]
তারকনাথ মন্দির তারকেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এই মন্দিরে ভগবান শিবের একটি স্বয়ম্ভু লিঙ্গ রয়েছে। বিশ্বাস করা হয় যে, ১৭২৯ খ্রিস্টাব্দে রাজা ভরমল্ল রাও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।
প্রথমত, উত্তর প্রদেশের বাসিন্দা এবং তারকেশ্বর মন্দিরের আদি নিবাস বিষ্ণুদাস একজন শিব ভক্ত। তিনি উত্তর প্রদেশ থেকে এসে হুগলিতে বসবাস শুরু করেন। [৭]

মন্দিরটির নামকরণ করা হয়েছে মহাদেবের তারকেশ্বর রূপের নামে। কথিত আছে, বর্তমান মন্দিরটি বিষ্ণুপুরের মল্ল রাজা নির্মাণ করছেন। [৮] তারকনাথ মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের 'অচালা' রীতিতে নির্মিত হয়েছিল, যার সামনে একটি 'নাটমন্দির' রয়েছে। মন্দিরটিতে গর্ভগৃহের উপরে চারটি ছাদ এবং ভক্তদের সমাগমের জন্য প্রশস্ত গ্যালারি রয়েছে। মন্দিরের উত্তরে অবস্থিত দুধপুকুর পুকুরে স্নান করলে ভক্তদের প্রার্থনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। মন্দিরটিকে মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ তীর্থস্থান বলেও দাবি করা হয়।
সারা বছর ধরেই তীর্থযাত্রীরা তারকনাথ মন্দিরে আসেন, বিশেষ করে সোমবারগুলিতে। প্রতি বছর জুলাই ও আগস্ট মাসের মধ্যে (শ্রাবণ মাসের প্রাক্কালে) অনুষ্ঠিত তারকেশ্বর যাত্রায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ কোটি ভক্ত আসেন এবং বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে আসেন, যা প্রায় ৩৯ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত। ভগবান শিবকে অর্পণ করার জন্য তারকেশ্বর পর্যন্ত এই পথ পাড়ি দিতে হয়। সেই মাসে, গেরুয়া রঙের পোশাক পরা মানুষের একটি সারি পুরো ৩৯ কিমি (২৫ মাইল) জুড়ে বিস্তৃত থাকে। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও বৃহত্তম মেলা।
যোগাযোগ
[সম্পাদনা]চাঁপাডাঙা এলাকা এক্সচেঞ্জের কোড ০৩২১২ বেগমপুর, ভগবতীপুর, চাঁপাডাঙা, চণ্ডীতলা, ডিহি-বাদপুর, দ্বারহট্ট, একসারা, গোপীনগর, হরিপাল, হরিণখোলা, জাঙ্গিপাড়া,সন্তোষপুর, নছিপুর, জিনপুর, মশাট, নলিপুর, রাজবলহাট, শ্যামপুর ও তারকেশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য।[৯]
রাজনীতি
[সম্পাদনা]তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন রামেন্দু সিংহ রায়। আগের বিধায়ক ছিলেন রচপাল সিং, তিনি ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়ী হন। ১৯৯১ ও ১৯৮৭ সালে নির্দল প্রার্থী শান্তি চট্টোপাধ্যায় এবং ১৯৮২ ও ১৯৭৭ সালে নির্দল প্রার্থী রাম চট্টোপাধ্যায় এখান থেকে নির্বাচিত হয়েছিলেন।[১০] দীর্ঘদিন স্থানীয় বিধায়ক না হওয়ায় তারকেশ্বরের মানুষদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছিল।
তারকেশ্বর বিধানসভা কেন্দ্রটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অংশ।[১১] যদিও তারকেশ্বর কে পৃথক লোকসভা ও মহকুমা করার দাবি হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের মধ্যে রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tarakeswar Municipality"।
- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=343377
- ↑ District-wise list of statutory towns
- ↑ "Tarakeswar"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের জনগণনা" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "List of functioning Cold Storage of West Bengal District wise as on 18.01.07" (ইংরেজি ভাষায়)। West Bengal State Marketing Board। ২২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০০৯।
- ↑ Ananda, A. B. P. (৩১ জুলাই ২০২৩)। "'কাশী পর্যন্ত বিস্তৃত এই শিলা, এখানেই আমার প্রতিষ্ঠা হোক', তারকনাথের স্বপ্নাদেশেই তৈরি মন্দির"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "The city of Shiva : Tarakeswar"।
- ↑ "Adjacent Area Dialling Schemes" (ইংরেজি ভাষায়)। BSNL। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০০৯।
- ↑ "State Elections 2006 - Partywise Comparision for 185-Tarakeswar Constituency of West Bengal" (ইংরেজি ভাষায়)। Election Commission of India। ১০ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০০৮।
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। West Bengal (ইংরেজি ভাষায়)। Election Commission of India। ৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০০৮।